• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

গভীর রাতে থেমে থাকা বাসে আগুন, হেলপারর মৃত্যু

প্রতিনিধি / ১১৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থামিয়ে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বালিগাও ব্রিজের পাশে হওয়া এ ঘটনায় পুড়ে মারা গেছে বাসটির হেলপার। এ ঘটনার পর থেকেই পলাতক বাসটির চালক।

বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশার। নিহতের নাম শাহাবীর (১৪)। তিনি লৌহজং উপজেলার পালগাও গ্রামের সোহেল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, লৌহজং উপজেলার জোরপুল গ্রামের মো. কাউসার এই গাড়ির চালক। রাতে গাড়ি থামিয়ে এর ভেতরে চালক ও হেলপার ঘুমিয়ে ছিল। গভীর রাতে বাসে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসটির ভেতর থেকে শাহবীরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (ভারপ্রাপ্ত) ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, ‘কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্ত করে জানা যাবে।’ এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, ‘লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/