• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পিরোজপুরে বাবাকে খুন করতে না পেরে মাকে বেঁধে ঘরে আগুন দিলো ছেলে

প্রতিনিধি / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের ইন্দুরকানীতে বাবাকে খুন করতে না পেরে নিজের মাকে সুপারি গাছের সাথে বেঁধে বসতঘর আগুনে পুড়িয়ে দিয়েছে ছেলে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার প্রত্যন্ত চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে আলআমিন নারী সংক্রান্ত কারণে স্ত্রীর অভিযোগে সেনাবাহিনী থেকে ২০২৪ সালে চাকুরীচ্যুত হয়।

আলআমিনের চারিত্রিক সমস্যার কারণে তার দ্বিতীয় স্ত্রীও তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এ ঘটনায় আলআমিন তার বাবাকে দোষারোপ করতে থাকে। রোববার সকালে আলআমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার বাবাকে হত্যার জন্য দাও নিয়ে ঘুরতে থাকে।

এলাকাবাসী পুলিশে খবর দেয়। ইন্দুরকানী থানার পুলিশ তার বাড়িতে গেলে আলআমিন পালিয়ে থাকে। পরে পুলিশ চলে আসার পর আলআমিন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে নিয়ে সুপারি গাছের সাথে বেঁধে রেখে বসতঘরটি আগুনে পুড়িয়ে দেয়।

তার মায়ের চোখের সামনেই আগুনে সবকিছু ভস্মীভূত হয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। খবর পেয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আলআমিনকে আটক করে।

এদিন রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বাবা থানায় মামলার প্রস্ততি চলছে। আলআমিন জানায়, ‘তার বাবা তার (আলআমিন) স্ত্রীকে ডিভোর্স দেয়াইছে এবং সে খুব খারাপ লোক বিধায় আলআমিন এই কাজ করেছে।

ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, চরনী পত্তাশী গ্রামে মাকে বেঁধে ছেলে বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলে আলআমিনকে আটক করা হয়। এ ঘটনায় তার বাবা থানায় মামলা করবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/