• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে গণ অধিকার পরিষদ কার্যালয় ভাঙচুরের অভিযোগ

প্রতিনিধি / ১১৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গণ-অধিকার পরিষদের বরিশালের গৌরনদী উপজেলা শাখা কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাদী হয়ে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নুরুল আমিন বলেন, গত তিন মাস আগে গৌরনদী বাসস্ট্যান্ডসংলগ্ন গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় নুরুল ইসলাম ব্যাপারীর কাছ থেকে একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে দলীয় কার্যালয় স্থাপন করে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছি। সেখানে ৩০টি চেয়ার, টেবিলসহ নগদ এক লাখ ৪৭ হাজার ৭৩২ টাকা ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাগজপত্র ছিল।

তিনি বলেন, রোববার সকালে দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা বিএনপি সমর্থক খলিল ব্যাপারী ও তার স্ত্রী উপজেলা মহিলা দলের সদস্য ফিরোজা বেগমসহ তাদের ৭-৮ জন সহযোগীরা দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে নগদ টাকা ও কাগজপত্র লুট করে নিয়ে যায়।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে তাতে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে মালামাল বের করে কক্ষে তালা দেওয়া হয়েছে।

এ ঘটনায় গণ অধিকার পরিষদের নুরুল আমিন নামে একজন লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে ওসির বক্তব্য প্রত্যাখ্যান করে নুরুল আমিন বলেন, কার্যালয়ে সাইনবোর্ড রয়েছে। সেখানে আমাদের নম্বর রয়েছে। মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকলে আমাদের কল করে মালামাল সরিয়ে নিতে বলতেন। কিন্তু তা না করে কার্যালয় ভাঙচুর করে মালামাল তছনছ ও লুট করে তালাবদ্ধ করেছে। আমরা এ ঘটনার বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/