• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে গোয়েন্দা পুলিশের অভিযানে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

প্রতিনিধি / ১১০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগর গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমা।

রবিবার দুপুরে নগরীর পুলিশ লাইন রোড থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন। তিনি বলেন, সারাদেশে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নিয়মিত অভিযানে রবিবার দুপুরে বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সাবিনা ইয়াসমিন সোমার বিরুদ্ধে বরিশাল বিএনপির অফিসে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগের মামলা রয়েছে। ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করলে বিচারক সোমাকে জেল হাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সাথে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের পরপরই সারাদেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান ডেভিল হান্ট। ওই ঘটনার পর শনিবার থেকে শুরু হয়েছে বরিশাল নগরীতে অভিযান। শনিবার দিবাগত রাতে নগরীতে রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ডেভিল হান্ট অপারেশন এখনও শুরু হয়নি। তবে রবিবার সন্ধায় যৌথ বাহিনীর সাথে সভা শেষে বলা যাবে। তাছাড়া বরিশাল নগরীতে অভিযানিক টিম বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/