• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চলে গেলেন স্বামীও

প্রতিনিধি / ১১৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পঞ্চগড়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হলেও গুরুতর আহত হয়ে হাসপাতালে ছিলেন স্বামী। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে তিনিও মারা যান। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নীলফামারীর ডোমার থেকে পঞ্চগড়গামী একটি মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী আমিনা খাতুন (৪০) ঘটনাস্থলেই মারা যান এবং তার স্বামী মো. আকতার হোসেন (৪৫) গুরুতর আহত হন।

নিহত আমিনা খাতুনের (৪০) বাড়ি ঠাকুরগাঁও পৌরসভার মুসলিম নগর এলাকায়। তার স্বামী মো. আকতার হোসেনও (৪৫) একই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রংমিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেবীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ। দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/