• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ডাকাতির সোনাসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মৃণাল কান্তি ধরকে ডাকাতি হওয়া আট ভরি সোনাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম নগরীর হাজারি গলিতে অভিযান চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মৃণাল কান্তি চট্টগ্রাম জুয়েলারি সমিতির সাবেক সভাপতি ও আনোয়ারা সদর ইউনিয়নের ধানপুরা এলাকার মৃত লাল মোহন ধরের ছেলে। এরইমধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কর্ণফুলী থানার ওসি শরীফ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি আনোয়ারা বন্দর সেন্টার এলাকার মুক্তিযোদ্ধা লেয়াকত আলী চৌধুরীর বাড়ীর মো. গিয়াস উদ্দিন নামের এক ব্যবসায়ীর ঘরে ডাকাতির ঘটনা ঘটে। পরে গিয়াস উদ্দিন বাদী হয়ে ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে কর্ণফুলী থানায় একটি মামলায় দায়ের করেন।

মামলায় বাদী উল্লেখ করেন, ডাকতরা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা ও ৮ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি শরীফ মোহাম্মদ জানান, মামলা দায়েরের পর থেকে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃণাল কান্তি ধর নামে একজনকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তিতে ডাকাতির ৮ ভরি সোনা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/