• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে পলাতক ছাত্রলীগ নেতার ঘরের তালা ভেঙে মালামাল লুট

প্রতিনিধি / ১২০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদীতে ছাত্রলীগ নেতার ঘরের তালা ভেঙে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর পাতারচর গ্রামের সোহাগ ফরাজির ঘরে মালামাল লুট করা হয়।

সোহাগ ফরাজি ওই গ্রামের আবুল কালাম ফরাজির ছেলে এবং সফিপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক। তিনি গত ৫ আগস্টের পর সপরিবারে এলাকা ছেড়েছেন বলে জানান স্থানীয়রা।

সোহাগ ফরাজির এক প্রতিবেশী জানান, গতকাল রাত ৯টার দিকে ১৫-১৬ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে। দুর্বৃত্তরা সোহাগ ফরাজির পাকা ভবনের তালা ভেঙে খাট, আলমারি, টিভি, ফ্রিজসহ সব মালামাল নিয়ে যায়। পরে বিষয়টি মোবাইল ফোনে সোহাগকে জানানো হয়।

ছাত্রলীগ নেতা সোহাগ ফরাজি বলেন, পূর্বশত্রুতার জেরধরে দুর্বৃত্তরা তালা ভেঙে স্বর্ণালংকারসহ সাত লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। এ ঘটনায় সফিপুর পুলিশ ফাঁড়িতে মোবাইল ফোনে জানানো হয়েছে।

সফিপুর পুলিশ ফাঁড়ি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, ‘লুটের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/