• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

ইয়াবাসহ সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আটক

প্রতিনিধি / ১৩৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমানকে (৫৩) ইয়াবাসহ আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে সেন্ট মার্টিন পশ্চিম পাড়া চেয়ারম্যানের নিজ বাড়ি থেকে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ তাকে আটকের কথা জানায় কোস্ট গার্ড।

আটক মুজিবুর রহমান সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সিয়াম-উল-হক।

তিনি বলেন, আজ ভোরে গোয়েন্দা সূত্রে জানা যায়, সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম পাড়া সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান তার নিজস্ব বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের উদ্দেশে মজুত করেছেন।

এই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে ওই চেয়ারম্যানকে আটক করা হয়।

পরে ঘর তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকায়িত একটি বস্তার ভেতরে মোড়ানো ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় আটক ইউপি চেয়ারম্যানকে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/