• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

পরীক্ষার হল থেকে ছাত্রলীগ নেতা আটক, পিটুনি দিয়ে পুলিশে দিল শিক্ষার্থীরা

প্রতিনিধি / ১৩৭ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পরীক্ষা দিতে এসে ছাত্রদের হাতে আটক হন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুম‌। পরে তাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পরীক্ষা ভবনে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও স্থানীয় ও বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের নানা সময় হুমকি-ধামকি দিতেন এই ছাত্রলীগ নেতা।

সকাল ১০টায় এলএলবি ফাইনাল পরীক্ষা শুরু হয়। ৩০ মিনিট পরীক্ষা দেওয়ার পর সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষার হলে ঢুকে তাকে তুলে নিয়ে যায়। পরে শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এলএলবি পরীক্ষা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক রতন আলী বলেন, পরীক্ষা শুরুর পর কয়েকজন ছাত্র তাকে বাইরে নিয়ে যায়। তিনি ছাত্রলীগ ছিলেন নাকি অন্য কিছু তা জানি না। আমি পরীক্ষার ডিউটিতে ছিলাম।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, সাবেক এক ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। নিয়মিত মামলায় তাকে আসামি করে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/