• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বানারীপাড়ায় অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

প্রতিনিধি / ১২৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে উপজেলার চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমানের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহ আলম মিঞা ও সদস্য সচিব মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ মৃধা স্বাক্ষরিত একপত্রে তার এ দলীয় পদ স্থগিত করা হয়।

ওই পত্রে উল্লেখ করা হয় বিভিন্ন সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে মো. সিদ্দিকুর রহমানকে বার বার মৌখিকভাবে সর্তক করার পরেও তিনি সংশোধন না হওয়ায় তার চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দলীয় পদ স্থগিত করা হল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাতে উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব তাদের ফেসবুক আইডিতে চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমানের দলীয় পদ স্থগিত করার পত্রটি পোষ্ট করে প্রকাশ করেন।

এদিকে বরিশাল  জেলা বিএনপির (দক্ষিণ) আহবায়ক ও সদস্য সচিব এবং  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টুকে চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমানের দলীয় পদ স্থগিতের এ পত্রের অনুলিপি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/