• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পিকনিকের বাস থেকে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর…

প্রতিনিধি / ১২১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ময়মনসিংহে জয় বাংলা ও আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ায় পিকনিকের একটি বাস আটক করেছে স্থানীয়রা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে টাংগাইলের একটি স্কুল থেকে ময়মনসিংহের হালুয়াঘাটে পিকনিক শেষ করে ফেরার পথে তারাকান্দায় পৌঁছলে বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির মিছিলের সামনে পড়ে বাসটি।

এ সময় বাসের ভেতর থেকে জয় বাংলা ও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান শোনা যায়। তখন বাসটির গতি কম থাকায় স্থানীয়রা বাসটিতে থাকা যাত্রীদের আটক করে কারণ জানতে চায়।

এসময় লোকজন উত্তেজিত হতে থাকলে পুলিশ এসে বাসটিসহ থানায় নিয়ে যায়। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর রাত ১১টার দিকে বাসটিকে ছেড়ে দেওয়া হয়।

তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান জানান, একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তারা পিকনিকে গিয়েছিল। তারা আওয়ামী লীগের পক্ষে কোনো উসকানিমূলক স্লোগান দেয়নি বলে জানান। শিক্ষার্থীদের শিক্ষকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/