• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ঢাকা থেকে নিখোঁজ কিশোরী সুবার সন্ধান মিলল নওগাঁয়

প্রতিনিধি / ৯৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী কিশোরী আরাবি ইসলাম সুবার সন্ধান মিলেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সুবা নওগাঁর এক কিশোরের সঙ্গে পালিয়েছে।

সে এখন সেখানেই অবস্থান করছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, নিখোঁজ সুবার সন্ধান পাওয়া গেছে।

সে নওগাঁ জেলার এলাকায় আছে। সঙ্গে ছেলেটিও আছে। তবে তারা ভালো আছে। যতটুকু জানা গেছে, প্রেমের টানে সুবা সেখানে গিয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, সুবার বাড়ি বরিশাল। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে সে ঢাকায় এসেছিল। উঠেছিল আত্মীয়ের বাসায়।

ওই বাসা থেকে বেরিয়ে ২ ফেব্রুয়ারি নিখোঁজ হয় সে। তার সন্ধান চেয়ে বাবা ইমরান রাজিব সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন

পরে তাকে উদ্ধারে সর্বাত্মক তৎপরতায় নামে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা। সিসিটিভি ফুটেজ ঘেঁটে পুলিশ দেখতে পায়, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির টোকিও স্কয়ারে সুবা একটি ছেলের হাত ধরে হাঁটাহাঁটি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/