• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

লিফলেট বিতরণের ভিডিও ছড়িয়ে গ্রেপ্তার ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রতিনিধি / ১২৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জেলার বন্দর উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলাম। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

সোমবার রাতে উপজেলার সোনাকান্দা এলাকার নিজ অটোরিকশা গ্যারেজ থেকে জামান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার জামান মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি। অন্যদিকে রূপালী নামক জায়গা থেকে সাইদুলকে গ্রেপ্তার করা হয়।

অন্তর্বর্তী সরকারকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ১৮ দিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। পুলিশ জানায় গত দুইদিন বন্দর উপজেলার কলাগাছিয়া ও সোনাকান্দায় লিফলেট বিতরণের চেষ্টা করেন তারা।

কর্মসূচির শেষ দিনে নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন জামান মিয়া, সাইদুলসহ অন্য নেতাকর্মীরা। কর্মসূচি পালনের একটি ভিডিও আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়ে। এরপর তাদের দুজনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, তাদের বিস্ফোরণ আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে তাদের আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/