• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫ মুসল্লির মৃত্যু

প্রতিনিধি / ১০৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে পাঁচ মুসল্লি মারা গেছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে আখেরি মোনাজাতের আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন সময়ে তারা মারা যান।

মারা যাওয়া পাঁচ মুসল্লি হলেন, ভোলার চরফ্যাশন থানা এলাকার হাজী আব্দুল গফুর (৭৫), হবিগঞ্জ সদর উপজেলার রামনগর তিন নম্বর তেগরিয়া এলাকার বাসিন্দা রমিজ আলী (৬০), একই জেলার বাহুবল থানার রাগবপুর এলাকার বাসিন্দা ইয়াকুব আলী (৬০), শেরপুরের শ্রীবর্দী থানার তিন নম্বর রাণী শিমুল এলাকার বাসিন্দা ছাবেত আলী (৭০) ও খুলনার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার এলাকার আব্দুল কুদ্দুস গাজী (৬০)।

শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই পাঁচ মুসল্লি তাবলিগ জামাতের সাথীদের সঙ্গে বিশ্ব ইজতেমায় অংশ নেন।

ইজতেমার প্রথম দিন শুক্রবার আসরের নামাজের পর ইজতেমা ময়দানে ৪৬ নম্বর খিত্তায় অবস্থানকালে ছাবেত আলীর মৃত্যু হয়। এর আগে বেলা ১১টার দিকে আব্দুল কুদ্দুস গাজী বার্ধক্যজনিত কারণে ইজতেমা ময়দানে মারা যান।

শনিবার সন্ধ্যায় মাগরিবের আগে হাজী আব্দুল গফুর বার্ধক্যজনিত কারণে মারা যান। এর আগে বিকেলে রমিজ আলী এবং ভোর রাতে ইয়াকুব আলী মারা যান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/