• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে ২ জন আটক

প্রতিনিধি / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে শাহাদাত ও মিতা নামের দুই সমর্থককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আটককৃত শাহাদাত হোসেন ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের ফারুক গোলদারের ছেলে ও ফাতেমা জাহান মিতা একই ইউনিয়নের চরচান্দা গ্রামের কাঞ্চন ঢালীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ১০-১২ জনের একটি দল সাব-রেজিস্টার কার্যালয়ের সামনে বিভিন্ন চায়ের দোকান ও যানবাহনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে।

এসময় বিএনপি নেতাকর্মীরা টের পেয়ে তাদেরকে আটক করার চেষ্টা করলে সবাই পালিয়ে যেতে পারলেও আটক হোন শাহাদাত হোসেন ও ফাতেমা জাহান মিতা নামে দুইজন।

তাদের দলে কোনো পদ-পদবী না থাকলেও তারা দুইজনই আওয়ামী লীগের সমর্থক। পরে তাদেরকে ভেদরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মহিষার ইউনিয়ন যুবদল নেতা কাদির ঢালী বলেন, লিফলেট বিতরণকালে প্রথমে আমি তাদেরকে আটকাই। পরে স্থানীয়রাও আমার সঙ্গে যোগ দেয়। এরপর পুলিশ তাদেরকে আটক করেছে।

বিষয়টি নিয়ে ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে লিফলেটসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/