• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বিশ্ব ইজতেমায় দুদিনে ৪ মুসল্লির মৃত্যু

প্রতিনিধি / ১২৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: তাবলীগ জামাত আয়োজিত টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় দুদিনে চার মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দুদিনে ওই চার মুসল্লির মৃত্যু হয়।

নিহতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার রামনগর ৩ নম্বর তেগরিয়া এলাকার বাসিন্দা রমিজ আলী (৬০), একই জেলার বাহুবল থানার রাগবপুর এলাকার বাসিন্দা ইয়াকুব আলী (৬০), শেরপুরের শ্রীবর্দী থানার ৩ নম্বর রাণী শিমুল এলাকার বাসিন্দা ছাবেত আলী (৭০) ও খুলনার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার এলাকার আব্দুল কুদ্দুস গাজী (৬০)।

শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, নিহত ওই চারজন তাবলীগ জামাতের সাথীদের সঙ্গে বিশ্ব ইজতেমায় অংশ নেন। শনিবার বিকেলে রমিজ আলী এবং ভোররাতে ইয়াকুব আলী মারা যান।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানে ৪৬ নম্বর খিত্তায় অবস্থানকালে ছাবেত আলী ও বেলা ১১টার দিকে আব্দুল কুদ্দুস গাজী বার্ধক্যজনিত কারণে মারা যান। নিহত চারজন তাবলীগ জামাতের সাথী ছিলেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

এতে অংশ নিয়েছেন শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীর মুসল্লিরা। আগামী রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/