• সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

হাসিনা দেশ ছেড়ে পালালেও দুষ্টমি ছাড়েননি: ফখরুল

প্রতিনিধি / ১৩৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও এখনো দুষ্টমি ছাড়েননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার যে দুষ্টামি, মানুষকে ক্ষতি করা তা তিনি ছাড়েননি। দিল্লিতে বসে দলীয় কর্মীদের তিনি বলছেন: তোমরা তৈরি হও টুপ করে চলে আসব।

বিএনপি মহাসচিব বলেন, পদ্মা সেতু থেকে বেগম জিয়াকে টুপ করে ফেলে দিতে চেয়েছিল, ঠিক সেভাবে টুপ করে চলে আসতে চান শেখ হাসিনা। একটা কথা মনে রাখতে হবে তাকে, মানুষ ভুলবে না।

মির্জা ফখরুল বলেন, ‘কেমন মহিলা (হাসিনা), তার মধ্যে কোনো অনুশোচনা নেই, এতগুলো মানুষ হত্যা করল। কতটা ভয়াবহভাবে তিনি জাতির ওপর চেপে বসেছিলেন।’

দেশ হাসিনামুক্ত হলেও গণতন্ত্র ফেরেনি মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশ হাসিনামুক্ত হয়েছে কিন্তু গণতন্ত্র ফেরেনি। শেখ হাসিনা যে জঞ্জাল তৈরি করেছে তা সংস্কার করে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, জনগণের তাই প্রত্যাশা, জনগণ যাকে খুশি তাকে নির্বাচিত করবে।

অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ড. ইউনূসের সরকারকে নির্বাচন দিতে হবে, যেন জনগণ তার অধিকার ফিরে পেতে পারে। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীন। সরকার নিরপেক্ষ থাকবে বলেই প্রত্যাশা করি।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিত্যপণ্যের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়েছে, এর জন্য শুধু ব্যবসায়ীরা দায়ী তা না, বিগত সরকারের দুর্নীতিও দায়ী।

বিএনপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, গতকাল (শুক্রবার) যৌথবাহিনীর হাতে নির্যাতনে যুবদল নেতার মৃত্যু হয়েছে।

যারা দায়ী তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে, বিএনপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না। বিএনপি বাংলাদেশে আইনের শাসন, ন্যায়বিচার দেখতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/