• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধি / ১৩০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবন সংলগ্ন এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় হাসপাতালের পরিচালকের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কার্যক্রম পরিচালনা করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের মেডিসিন ভবন সংলগ্ন গেটের দুই পাশে গড়ে উঠেছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ওই ব্যবসা প্রতিষ্ঠানের ময়লায় আটকে যাচ্ছে সেখানকার ড্রেন। এমনকি ওয়ার্ডের পার্শ্ববর্তী এলাকাও ময়লায় সয়লাব হয়ে থাকছে। স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিনের সদস্যদের নিয়ে ময়লা-আবর্জনা পরিস্কার করা হয়েছে।

এ সময় দোকাদারদের ময়লা-আবর্জনা ফেলতে নিষেধ করেছেন হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর। ভবিষ্যতে ময়লা-আবর্জনা ফেলা হলে দোকান উঠিয়ে দেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুুনীর বলেন, কাজটি করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা। এখানে যারা দোকানী রয়েছেন তাদের কারণে ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে।

তাদেরকে সাবধান করা হচ্ছে কোনভাবেই যেন ময়লা না ফেলা হয়। একই সাথে ভবনের প্রতিটি ওয়ার্ড পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য মেশিন ক্রয় করার কথা জানিয়েছেন পরিচালক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/