• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

হাসিনার পালানোর দৃশ্যে স্কুলশিক্ষার্থীদের অভিনয়

প্রতিনিধি / ১৪৬ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নরসিংদীর রায়পুরার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে ‘যেমন খুশি তেমন সাজো’তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন তা অভিনয় করে দেখিয়েছে শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অভিনয়ে দেখা যায়, শেখ হাসিনা পদত্যাগপত্রে স্বাক্ষর করে পালিয়ে যাচ্ছেন। এর আগে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, কোটা মুক্তিযোদ্ধার নাতিরা পাবে নাকি রাজাকারের নাতিরা পাবে?

এমন সময় দূর থেকে ছাত্র-ছাত্রীদের একটি মিছিল শুরু হয়। মিছিলে স্লোগান শোনা যায় ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার; ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’।

অভিনয়ে আরও দেখা যায়, পুলিশের গুলিতে এক শিক্ষার্থী মাটিতে লুটিয়ে পড়েছে। এমন সময় ‘দেশটা তোমার বাপের নাকি’ গানটা বেজে ওঠে। এরপর মীর মাহফুজুর রহমান মুগ্ধর ‘পানি লাগবে পানি’ বিষয়টিও অভিনয়ে দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন (এনডিসি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

এ ছাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আবদুর রহমান খোকন, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা মহিলাদলের সভানেত্রী আরফিনা আসাদ ও জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম সরকারসহ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপির সব সহযোগী অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/