• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

পিরোজপুর হাসপাতালে পৌনে ২ কোটি টাকার ওষুধ সরবরাহে অনিয়ম পেল দুদক

প্রতিনিধি / ১৫০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরে একশ শয্যা হাসপাতালে জেলা দুর্নীতি দমন কমিশনের এক ঝটিকা অভিযানে দিনভর নানা অনিয়ম ও তদন্তে ঘাপলাসহ বেশ কিছু তথ্যে গরমিল বেরিয়ে এসেছে।

রোববার হাসপাতালে অভিযান পরিচালনা করার সময় জেলা দুর্নীতি দমন কমিশন দুদকের সদস্যরা এসব তথ্য গণমাধ্যম কর্মীদের কাছে প্রকাশ করেছেন।

এ সময় অভিযানে রোগীদের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয় পরীক্ষার জন্য দালালদের দৌরাত্ম্যসহ প্রায় পৌনে দুই কোটি টাকার ওষুধের হিসাবে গরমিল, হাসপাতালের রান্না ঘরে অনিয়ম, রোগীদের খাবারে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের প্রমাণও পেয়েছেন দুদক কর্মকর্তারা।

হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিনকে সঙ্গে নিয়ে দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে দুদকের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, অভিযানকালে হাসপাতালের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে শিশু বিভাগের রেজিস্টারে ওষুধ সরবরাহের কথা থাকলেও বাস্তবে সেখানে কোনো ওষুধ সরবরাহ করা হয় নাই।

তেমনি মেডিসিন স্টোর (গুদাম) রুমে অভিযান চালানোর সময় কাগজ কলমে ঠিকাদার কর্তৃক সব ওষুধ সরবরাহের কথা থাকলেও ‘কাজির গরু কাগজে আছে-গোয়ালে নেই’ এর অবস্থার মতো। ফলে তদন্তে এ সময় প্রায় ১ কোটি ৭৬ লাখ ৫৭ হাজার টাকার ওষুধের কোনো হদিস পাওয়া যায়নি।

এ সময় স্টোরকিপার আল আমিন দুদক কর্মকর্তাদের জানান, ঠিকাদার প্রতিষ্ঠান সাউথ বাংলা করপোরেশন ঠিকমতো ওষুধ সরবরাহ করতে ব্যর্থ হলে সমপরিমাণ অর্থের তিনটি তারিখবিহীন চেক সিভিল সার্জন বরাবরে জমা দিয়েছে।

সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, ওষুধ, খাবারের মান ও টেন্ডারের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। এগুলো পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন আকারে কমিশনে পাঠানো হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানের শুরুতেই দুদক টিম হাসপাতালে প্রবেশকালে ভিতর থেকে ২ দালালকে আটক করে দুদক। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।

মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) রিয়াজ মাহামুদ আটক দুজনের সংশ্লিটতার সত্যতা পাওয়ায় প্রত্যেককে ১৫ দিনের জেল ও ১০০ টাকা করে জরিমানা করে জেলহাজতে প্রেরণ করেন।

আটককৃতরা হলো- মো. রাহাত রব্বানী (২৪) এবং রাজিব মণ্ডল (২০)। তার দুজনেই স্থানীয় শেফা ডায়াগনস্টিক ক্লিনিকের কর্মী বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/