• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

মহাসড়ক পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় নারী নিহত

প্রতিনিধি / ১১৫ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় মাইক্রোবাসের চাপায় এক নারী নিহত হয়েছেন।

নিহত রুবিনা বেগম (৩৫) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের ফয়েজ আহমেদের স্ত্রী বলে জানা গেছে। তিনি সপরিবারে বাউশিয়া শান্তিনগর এলাকায় ভাড়া থেকে আনোয়ার সিমেন্ট সিট ইন্ডাস্ট্রিতে রাধুনী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, রোববার (২৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া আনোয়ার সিমেন্ট সিট ইন্ডাস্ট্রির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন রুবিনা বেগম।

এসময় ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) এস.এম. রাশেদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ এবং ঘাতক মাইক্রোবাসটি বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক মাইক্রোবাসটির চালক ওমর ফারুককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/