• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরগুনায় সন্ত্রাসী হামলায় অবসরপ্রাপ্ত ২ সেনা সদস্যসহ আহত

প্রতিনিধি / ১৩৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার:: জমিজমা বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত দুই সেনাসদস্য ও এক এম্বুলেন্স ব্যবসায়িকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আঙ্গারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন আঙ্গারপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মুজিবুর রহমান,অবসরপ্রাপ্ত সার্জেন্ট মতিউর রহমান ও আঃ রহিম।

শেবামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মুজিবুর রহমান বলেন, জমিজমা বিরোধের জের ধরে একই এলাকার সরোয়ার খলিফা, রিয়াজ,মিলন,মোখলেস, মাহমুদসহ ৭/৮ জন যুবক আমাদেরকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে আমাদেরকে হাসপাতালে ভর্তি করেন। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় একটি এজাহার লেখা হয়েছে। তবে মামলার নাম্বার এখনও লেখা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/