• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন, গ্রেপ্তার ২

প্রতিনিধি / ১২৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নোয়াখালীর চাটখিলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব শুনে শোডাউন করায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে এ ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন- মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল রাসেল (৪২) ও গোলাম কিবরিয়া লিটন (৪৫)।

স্থানীয়রা জানান, ফেসবুকে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের গুজব শুনে শুক্রবার রাতে বানসা বাজারে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা শোডাউন করে। পরে শোডাউনের খবর আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও বাজারে যায়।

এসময় বিএনপি নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে বাজার থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মেহেদী হাসান বাহালুল জানান, আটক দুজন আমার সঙ্গে বসে কথা বলছিলেন।

পুলিশ ও রাজনৈতিক নেতাকর্মীদের দেখে তারা সেখান থেকে উঠে চলে যাচ্ছিলেন। এসময় তাদের আটক করা হয়। তারা কোনো শোডাউনে ছিলেন না। তাদের একজন চট্টগ্রাম থেকে এসেছেন ও আরেকজন বানসা বাজারের ব্যবসায়ী।

চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ উপজেলার বানসা বাজার থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/