• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিনিধি / ১৪১ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুয়াকাটায় পিকনিকে যাওয়ার সময় ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। নিহত আসাদুজ্জামান আসাদ (৬৫) যশোর জেলার বেনাপোল এলাকার মৃত রুহুল আমিন সরদারের ছেলে।

আসাদের স্ত্রী রুবিনা বেগম বলেন, আমরা যশোর বেনাপোল থেকে পিকনিকের জন্য কুয়াকাটা যাচ্ছিলাম। পথে যাত্রাবিরতি দিলে ওয়াশরুমে যাওয়ার জন্য সবাই গাড়ি থেকে নামে। পরে সবাই গাড়িতে উঠলেও আমার স্বামী উঠেনি। খোঁজাখুজি করার পর তার লাশ রাস্তার ওপর দেখতে পাই।

স্থানীয়রা জানান, ওয়াশরুম থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় হয়তো কোনো যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/