• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

সিলেটে রিসোর্টে আসা ৮ তরুণ-তরুণীকে জোরপূর্বক বিয়ে

প্রতিনিধি / ১২৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিলেটে একটি রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে রিসোর্টে বেড়াতে আসা আট তরুণ-তরুণীকে কাজী ডেকে জোরপূর্বক বিয়ে দেন এলাকাবাসী। আরও আটজনকে বিয়ে দেওয়ার আশ্বাসে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

পুলিশের ভাষ্য, দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্ক ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে রবিবার দুপুরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয় কিছু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

এদিকে রিসোর্টে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ১৬ তরুণ-তরুণীকে আটক করেন বিক্ষুদ্ধ স্থানীয়রা। তাঁদের মধ্যে আটজনকে কাজী ডেকে বিয়ে পড়ানো হয়। বাকিদের সামাজিকভাবে বিয়ের আয়োজন হবে, এমন মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।

ঘটনার পর পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/