• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশি স্বামী-স্ত্রীকে ফেরত দিল ভারত

প্রতিনিধি / ১৪৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি : অবৈধ পথে ভারতের গুজরাটে গিয়ে সেদেশের পুলিশের হাতে আটক বাংলাদেশি স্বামী-স্ত্রীকে দীর্ঘ ৭ বছর পর গুজরাটের সেন্ট্রাল কারাগারে সাজাশেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় স্বামী রশিদ শেখ (৪০) ও স্ত্রী ঝরনা খাতুনকে (৩২) বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
ফেরত আসা এ দম্পতিরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপাড়া গ্রাামের আব্দুর রাজ্জাকের ছেলে রশিদ শেখ (৪০) ও তার স্ত্রী ঝরনা খাতুন (৩২)।
জানা যায়, দালালের মাধ্যমে অবৈধ পথে ২০১৮ সালের ১৮ মার্চ স্বামী রশিদ শেখ ও স্ত্রী ঝরনা খাতুন ভারতে প্রবেশ করেন। তারপর তারা গুজরাটে চলে যায়। সেখানে অবৈধভাবে বসবাস করার অপরাধে গুজরাট পুলিশের হাতে আটক হন তারা।
সেখানকার আদালত তাদের ৭ বছরের সাজা দেয়। গুজরাটের সেন্ট্রাল কারাগারে সাজাশেষে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে রবিবার তারা দেশে ফিরেছেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঞা জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে  বাংলাদেশি স্বামী-স্ত্রী দম্পত্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/