• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভোলায় ২ পিস্তলসহ আটক ৬

প্রতিনিধি / ১১৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি দুটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ ছয়জনকে আটক করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সকাল থেকে দিনভর পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাসেল (৪৪), পাভেল বিশ্বান (৪৮), গৌতম বনিক (৪৫), লিটন (৫২), মাহবুব (৩০) ও পারুল বেগম (৪০) সবাই ভোলা জেলার সদর উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, গোপন তথ্যের পেয়ে রোববার মধ্যরাত ১টা থেকে দুপুর ১২ পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলাকর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে ভোলার সদরের মুন্সিরচর, উকিলপাড়া, মুসলিমপাড়া এবং গুইঙ্গারহাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে বিদেশি দুটি পিস্তল, ১০ রাউন্ড তাজা গোলা, একটি চায়নিজ কুড়াল, একটি চাপাতি, একটি ডেগার, একটি হকিস্টিক, একটি খুর, দুটি দেশীয় অস্ত্র, ১৬৬ বোতল ফেনসিডিল, ১২০টি ইয়াবা ট্যাবলেট, দেড় কেজি গাঁজা, দুটি টি ল্যাপটপ, একটি পাসপোর্ট, দুটি পেনড্রাইভ, দুটি ড্রাইভিং লাইসেন্স ও ৪ লাখ ৬২ হাজার টাকাসহ ছয়জন মাদকবিক্রেতাকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা সদর মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/