• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

মাদকসহ পুলিশ সদস্য ও সহযোগী গ্রেপ্তার

প্রতিনিধি / ১২০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: উচ্চমাত্রার আসক্তি তৈরি করা মাদক আইসসহ পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নগরের মেহেদীবাগ এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামের ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার সহযোগী মেহেদী হাসানকেও গ্রেপ্তার করা হয়। আলমগীর হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে মেহেদীবাগ এলাকায় র‍্যাব সদস্যরা এএসআই আলমগীর হোসেনের প্যান্টের পকেট থেকে ১৬০ গ্রাম আইস উদ্ধার করেন। পরে তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। সিএমপি’র উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, আইসসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/