• সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বাংলাদেশে হয় আ.লীগ থাকবে না হয় আমরা: হাসনাত আব্দুল্লাহ

প্রতিনিধি / ১১০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘এ বাংলাদেশে হয় আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ থাকবে না হয় আমরা থাকব। দেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে হয় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া ও কওমি মাদ্রাসার আলেম-ওলামাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন সরকার। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেঈমানি করছেন। বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে আমরা আপনাদের অবদানকে স্বীকার করছি।

আপনারা দীর্ঘ ১৬ বছর নির্যাতন নিপীড়ন অত্যাচারে মধ্যে দিয়ে সময় পার করেছেন। মামলার ভয়ে এখানে সেখানে পালিয়ে বেড়িয়েছেন। কীভাবে এত সহজে আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন ভুলে গেলেন?’

সহকারী শিক্ষক মো. আল আমিনের সঞ্চালনায় তিনি বলেন, ‘মনে রাখবেন, যারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে ক্ষমতায় এসে তাদেরই হত্যা করেছে তারা। এ বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না।

ফ্যাসিবাদ আর জুলুম যারা কায়েম করেছে আপনারা যদি তাদের পক্ষে দাঁড়ান তাহলে সেটা হবে মজলুমদের বিপক্ষে অবস্থান। আমরা আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাব।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে সবার অংশগ্রহণ থাকবে, কোনো বিভাজন থাকবে না। যে যাই করুক না কেন আমরা ইতিবাচক কাজে প্রতিযোগিতা করব।’

এ ছাড়া দুপুর ১টার দিকে দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় কর্মশালায় অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীকে বই উপহার দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/