• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

যশোরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহত

প্রতিনিধি / ১১৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যশোরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত একজন সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে শহরের অদূরে যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান নড়াইলের কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মমতাজ মৃধার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আতাউর রহমান একটি মোটরসাইকেলে নড়াইলের দিক থেকে যশোরে আসছিলেন। তিনি ঝুমঝুমপুর নামক স্থানে পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান। এ সময় নড়াইলগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন আতাউর রহমান।

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/