• সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে মিলল রক্তাক্ত মরদেহ

প্রতিনিধি / ১১৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর ১টার দিকে ভৈরব বাজার হলুদপট্টি এলাকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার মরদেহের পরনে শুধুমাত্র জিন্স প্যান্ট ছিল। ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। ভৈরব ফাঁড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম আল মেহেদি বলেন, ‘আজ দুপুরের দিকে ভৈরববাজার হলুদপট্টি এলাকায় উপজেলা আওয়ামী লীগের ওই পরিত্যক্ত কার্যালয়ে যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

পরে পুলিশ খবর পেয়ে যুবকের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।’

ওসি আরও বলেন, ‘মরদেহের সঙ্গে একটি মুঠোফোন, ইনহেলার ও একটি বোতল সদৃশ বস্তু পাওয়া গেছে। নিহত যুবকের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/