• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

মাহফিলে হট্টগোল, মেজাজ হারালেন আজহারী

প্রতিনিধি / ১৫৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হট্টগোল কারণে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় বক্তা ড. মিজানুর রহমান আজহারী বিরক্ত হয়ে যান। শ্রোতাদের কথাবার্তা ও বিশৃঙ্খল আচরণ বন্ধ না হওয়ায় শিডিউল অনুযায়ী ২ ঘণ্টা বক্তব্য না রেখে ১ ঘণ্টা ২৫ মিনিটে শেষ করে মোনাজাত ধরেন তিনি।

আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে। মাহফিল শুরু হয়েছিল হজরত শাহজালাল, শাহপরান (রহ.) ও সিলেটবাসীর প্রশংসার মাধ্যমে।

তবে শেষের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মাহফিল চলাকালে ১ ঘণ্টা ১৪ মিনিট পার হওয়ার পর মঞ্চের সামনের সারি থেকে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটলে আজহারী বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেন।

ধাক্কাধাক্কি, হট্টগোল শুরু হলে তিনি বলেন, ‘ওকে আমি বিদায় নেই। তোমরা যা দেখালে। এই ধাক্কা আসে কীভাবে! কুরআনের মাহফিলে এরকম বাধা দিতো আবু জেহেলের উত্তরসূরীরা। তোমরা তো শাহজালাল, শাহপরানের উত্তরসূরী। তোমরা এরকম করছো কেন?’

অনেকটা বিরক্তির স্বরে তিনি বলেন, এটা পরিকল্পিতও হতে পারে। লাখ লাখ লোক এখানে আছে।কোথাও সমস্যা হচ্ছে না শুধু একপাশে কিছু মানুষ ধাক্কাধাক্কি করছে। এরপর বেশ কিছুক্ষণ মাহফিল চলে।

মাহফিলের শেষ দিকে আবারো ধাক্কাধাক্কি ও হট্টগোল শুরু হলে তিনি বলেন, ‘এটা কি কুরআনের মাহফিলের চিত্র হলো। এই সিলেট তোমরা তো আগের দুই প্রোগ্রামকেও ছাড়িয়ে গেলা।

তাতেও কেউ হট্টগোল না থামলে শেষ পর্যন্ত তিনি ক্ষুদ্ধ হয়ে বলেন, ‘সিলেট আজকে কি করেছো তা মানে থাকবে’ বলেই তিনি মোনাজাত পরিচালনা করে মাহফিল শেষ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/