• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভারত থেকে রয়্যাল এনফিল্ড মটরসাইকেল পাচার, সিলেটে আটক ২

প্রতিনিধি / ১১৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারত থেকে রয়্যাল এনফিল্ড হান্টার মটরসাইকেল পাচারের অভিযোগে সিলেটের জৈন্তাপুর থেকে দুজন গ্রেপ্তার হয়েছেন। তাঁরা বিশেষ কৌশলে মিনিট্রাকে করে মটরসাইকেলটি বাংলাদেশে পাচার করে বলে পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আব্দুল মালিকের ছেলে মো. মাসুদ আহমদ রাজু (২০) ও একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জুবায়ের আহমদ (২২)।

পুলিশ বলছে, ভারত থেকে সীমান্ত অতিক্রম করে বিশেষ কৌশলে চোরাকারবারীরা একটি রয়্যাল এনফিল্ড হান্টার নিয়ে সিলেটের উদ্দেশ্যে— এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ৩টায় সিলেটের তামাবিল মহাসড়কে অভিযান চালানো হয়।

এর অংশ হিসেবে জৈন্তাপুর মডেল থানা পুলিশ কৌশলে নজরদারি বাড়ায়। এক পর্যায় মিনিট্রাকে করে বিশেষ কৌশলে সীমান্ত থেকে আনা ৩৫০ সিসির মটরসাইকেলটি উদ্ধার করা হয়। এরসঙ্গে দুজনকে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/