• সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে শাহবাগ মোড় অবরোধ

প্রতিনিধি / ১১৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেছেন তাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে কর্মসূচি পালন করছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মুনসুর বলেন, বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছে ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন দ্বিতীয় দিনের মতো এ আন্দোলন করছেন। দুপুর থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে। এখানে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বুধবার সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন।

এরপর বেলা সাড়ে ১২টার পর তারা শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। শাহবাগ পর্যন্ত এলে তাদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে তারা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/