• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ওসিকে পেটানো সেই স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

প্রতিনিধি / ১১৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে পেটানোর ঘটনায় এক স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত ওই নেতার নাম শহীদুল ইসলাম শহীদ। তিনি চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে নগরীর পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের রোষের মুখে পড়েন কোতোয়ালি থানার সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন।

এ সময় সেখানে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদ এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নুর হোসেন ছিলেন। তাদের সঙ্গে আরও কয়েকজন নেতাকর্মীও ছিলেন।

একপর্যায়ে নেজামের কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলে তাকে মারধরও করা হয়। নেজাম উদ্দিন কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট ও সর্বশেষ পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/