• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভোলায় পুলিশের ওপর হামলা, দুই এসআই আহত

প্রতিনিধি / ১৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার বোরহানউদ্দিনে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামিপক্ষের হামলায় বোরহানউদ্দিন থানা পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক। এর আগে সোমবার সন্ধ্যার পরে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলিমন্দি গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত ২ পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন– এসআই আলমাস ও এসআই নুরুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিনের বড় মানিকা ইউনিয়নের বাসিন্দা মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রুবেলকে ধরতে ওই গ্রামে অভিযান চালায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি দল।

অভিযানে আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে আসামি রুবেলের সঙ্গে থাকা লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা আসামি রুবেলকে ছিনিয়ে নেন। এসময় হামলায় বোরহানউদ্দিন থানা পুলিশের দুই এসআই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক বলেন, আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা এখন শঙ্কামুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/