• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

আত্মসমর্পণ করে কারাগারে গেলেন আ.লীগের ৮ নেতাকর্মী

প্রতিনিধি / ১১৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও নাশকতার মামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে জামালপুর ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মাহমুদা আক্তার জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আত্মসমর্পণ করা নেতাকর্মীরা হলেন- জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক অধ্যক্ষ গোলাম রব্বানী, চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল করিম মঞ্জু, বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইত্রাজুল ইসলাম মহির, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি আতোয়ার হোসেন, শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, সিধুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার তানভীর সম্পদ ও ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য মতিউর রহমান মতি।
বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম খোকন। এদিকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জয়বাংলা স্লোগান দেন।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। এটি ছিল প্রথম ধাপ। পর্যায়ক্রমে অনেক নেতাকর্মী এভাবেই আত্মসমর্পণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/