• সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বিদেশে পালাতে গিয়ে সাবেক ভূমিমন্ত্রীর পার্টনার গ্রেপ্তার

প্রতিনিধি / ১০৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যবসায়িক পার্টনার সাইফুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ। সাইফুল ইসলাম সুমন পটিয়া উপজেলার বাসিন্দা।

তিনি পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইদ্রিস মিয়ার ভাইপো। ইদ্রিস মিয়া এবার দক্ষিণ জেলা বিএনপির সভাপতি পদ পেতে তদবির চালাচ্ছেন।

সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের শ্বশুর সেলিম চৌধুরীর সঙ্গে মিলে নগরের সদরঘাট থানার মাঝির ঘাটের আসাম বেঙ্গল ঘাট দখল করে রাখার অভিযোগ রয়েছে।

যার মূল মালিক জিসিএল। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আকতার বলেন, রোববার রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সাইফুল ইসলাম সুমনকে আটক করে।

পরে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, সাইফুল ইসলাম সুমনের নামে পাচঁলাইশ থানায় মামলা রয়েছে। এছাড়াও নগরের চান্দগাঁও ও হাটহাজারী থানায় হত্যা মামলা রয়েছে। পাঁচলাইশ থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে আদালতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/