• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পুরনো ছবিসহ ‘শুভ জন্মদিন’ লিখে পোস্ট, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরনো ছবিসহ ‘শুভ জন্মদিন’ লিখে পোস্ট দেওয়ায় কুষ্টিয়ার কুমারখালীতে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার রাতে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ বলছে, গত ২৪ আগস্ট থানায় রুজুকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতার নাম জাহাঙ্গীর হাসান (৩১)। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলার সদকী ইউনিয়নের মৃত সাদেক আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে হামলার অভিযোগে ২৪ আগস্ট বাদী হয়ে থানায় একটি মামলা করেন সমন্বয় আসাদুজ্জামান আলী।

মামলায় উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ ২৪ জন আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাতপরিচয়ে আসামি করা হয় ১০-১৫ জনকে। ওই মামলায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের নেতারা জানান, ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ জন্য ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে প্রতিষ্ঠাবার্ষিকীর পুরনো ছবি পোস্ট দেন শনিবার সকালে। সেই অপরাধে পুলিশ তাকে রাতে গ্রেপ্তার করেছে।

অভিযোগ অস্বীকার করে আজ রাত ১১টার দিকে কুমারখালী থানার উপপরিদর্শক বিপ্লব বিশ্বাস সমকালকে বলেন, ২৪ আগস্ট থানায় দায়েরকৃত মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/