• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

মাহফিলে আজহারী উঠবেন রাতে, সকাল থেকে মানুষের ঢল

প্রতিনিধি / ১৭২ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। যশোর শহরের পুলেরহাটের আদ-দীন সখিনা মেডিকেল কলেজ মাঠে বুধবার (১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই মাহফিলের শেষ দিন শুক্রবার (৩ জানুয়ারি)। এদিন বক্তব্য দেবেন শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী। এদিন সকাল থেকেই মাহফিলের মাঠ পরিপূর্ণ হয়ে উঠেছে।

সকাল থেকে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে মানুষ বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে আসতে শুরু করেছেন। মাহফিলে চার দিনব্যাপী ইসলামী বই মেলা ও প্রদর্শনী করা হচ্ছে। মেলায় ২২টি স্টল রয়েছে। একইসঙ্গে শিশুদের জন্য ‘কিডস জোন’ করা হয়েছে।

আদ-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ কর্মকর্তা জাহেদ হোসাইন বলেন, আদ-দ্বীন ফাউন্ডেশন শুধু ওয়াজ মাহফিলের মধ্যে সীমাবদ্ধ করেনি। এখানে ইসলামী কৃষ্টি-কালচার তুলে ধরা হচ্ছে। দেশের প্রখ্যাত লেখকদের বই পাওয়া যাচ্ছে বই মেলার স্টলে।

গার্ডিয়ান, সত্যায়ন, বিন্দু, সিয়ানসহ ২২টি প্রকাশনী এখানে স্টল দিয়েছে। পড়াশোনার অভ্যাসের জন্য এ বই মেলার আয়োজন করা হয়েছে। এখানে শুধু ওয়াজ মাহফিল নয়; এখানে হজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আদ-দ্বীন ফাউন্ডেশনের পাবলিক রিলেশনস কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক বলেন, দেশের প্রখ্যাত ছয় আলেম নিয়ে এটাই প্রথম কোনো বড় অনুষ্ঠান হচ্ছে। এ ব্যতিক্রমী আয়োজনের জন্য আদ-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমিসহ আশপাশের আরও ২০০ থেকে ৩০০ বিঘা জমিজুড়ে এ মাহফিলের মাঠ।

৮-১০ লাখ লোকের জন্য আলো, পানি, বাথরুম ও ওজুখানার ব্যবস্থা রয়েছে। ২০টি এলইডি স্কিন মাধ্যমে লাইভ দেখানো হচ্ছে। মূল মাঠসহ আশপাশে ৪টি মাঠে এ এলইডি স্কিন।

এ ছাড়া বিশেষ করে নারীদের বসার জন্য পুলের হাট মাধ্যমিক বিদ্যালয়, পুলেরহাট বালিকা বিদ্যালয় এবং আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ গেট এলাকায় স্থান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/