• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রতিনিধি / ১৫০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে সিরাজদিখান এলাকার নিমতলা ও শুক্রবার (০৩ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে শ্রীনগরের হাঁসাড়া নামক এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, কুয়াশার কারণে গত রাত ১১টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী সড়কে কাভার্ডভ্যান ও বাসের সংঘর্ষে বাস চালকের সহকারী ও যাত্রীসহ দুজন নিহত হয়। এদিকে, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকামুখী সড়কের হাঁসাড়া এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার ও চালকের সহকারীসহ ২ জন নিহত হয়।

হাঁসাড়া হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের জিলানী জানান, রাতে নিমতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি লোকাল বাস।

এতে চালকের সহকারী ও যাত্রীসহ দুজন নিহত হয়। আর ভোরে একটি ট্রাকে সঙ্গে বাসের সংঘর্ষে বাসের সুপারভাইজার ও চালকের সহকারীসহ দুজন নিহত হয়। উভয় ঘটনায় অন্তত ১০ থেকে ১৫ জন আহত রয়েছে। ঘন কুয়াশার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/