• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোয় দুই হাজার টাকা অর্থদণ্ড

প্রতিনিধি / ১৩৫ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মুন্সীগঞ্জের সদর উপজেলার পৌরসভার মাঠপাড়া আবাসিক এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানোয় এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৬টার দিকে শহরের মাঠপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে রোমান হোসেন নামে এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

এ সময় তাদের উচ্চশব্দে গান বাজানো বন্ধ করে কম শব্দে গান বাজানোর নির্দেশ দেন। তাছাড়া ম্যাজিস্ট্রেট শব্দের মাত্রা পরিমাপ করে ১০৪ ডেসিবেল তীব্রতা শনাক্ত করেন যা অনুমোদিত মাত্রার দ্বিগুণেরও বেশি। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ১৮ বিধি অনুযায়ী এই দণ্ড আরোপ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন বলেন, উচ্চশব্দে গান বাজানোয় পরিবেশের স্পেশাল বিচারক মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/