• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

চীন থেকে আনা রসুন পাচার হচ্ছে ভারতে

প্রতিনিধি / ১৫০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পাচার হচ্ছে রসুন। এর ফলে রাজস্ব হারাচ্ছে সরকার।

সোমবার (৩০ ডিসেম্বর) চলতি ডিসেম্বর মাসে পাচারের সময় হাজার কেজির বেশি রসুন জব্দের কথা নিশ্চিত করেন উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় আলীনগর বিজিবি ক্যাম্প কামান্ডার মো. আজগর।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) মো. জহুরুল ইসলাম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার, আলীনগর বিজিবি ক্যাম্প কমান্ডার মো. আজগার, বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন প্রমুখ।

সভায় আলী নগর বিজিবি কামান্ডার মো. আজগর সীমান্ত পরিস্থিতি নিয়ে তার বক্তব্যে বলেন, চোরাচালানে নতুন যুক্ত হওয়া পণ্যের নাম রসুন। সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানীরা প্রতিদিন ভারতে রসুন পাচারের চেষ্টা চালায়।

চলতি ডিসেম্বর মাসে সহস্রাধিক কেজি রসুন আটক করা হয়েছে। এক কেজি রসুন বাংলাদেশের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। আর ভারতে প্রতি কেজি রসুনের বাজার মূল্য ৫০০ টাকা। ফলে ভারতে রসুন পাচার বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, চীন থেকে রসুন আমদানি করা হয় বাংলাদেশে। শুধু রসুন নয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/