• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

নলছিটিতে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

প্রতিনিধি / ১৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে  স্কুলের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে কাঁচা ইট ধ্বংস ও ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

রোববার  (২৯ ডিসেম্বর  ) দুপুরে উপজেলা কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে রিয়াজ  ইট ভাটায় অভিযানে নেতৃত্ব দেন  পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন  ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ছাড়া সরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে  ফসলি জমির ওপর ভাটা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল।

অবৈধ ইটভাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযোগ দেন স্কুল কতৃপক্ষ ও স্থানীয়রা।পরে  অবৈধ ইট ভাটাটি ভেকু দিয়ে ভেঙে ফায়ার সার্ভিস সদস্যদের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়।

ঝালকাঠি  জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা জানান, অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়েছি।এই ভাটাটি বন্ধ ছিলো পুনরায় আবার চালু করা হয়েছে এছাড়া কোন ছাড়পত্র ছিলো না।  মালিককে যেহেতু পাওয়া যায়নি  তাই বন্ধের জন্য নোটিশ পাঠানো হবে।আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/