• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভোলায় বিপুল প‌রিমাণ হাতবোমা-আগ্নেয়াস্ত্রসহ আটক ৬

প্রতিনিধি / ১৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড দ‌ক্ষিণ জোন। এসময় তাদের কাছ থেকে এক‌টি আগ্নেয়াস্ত্র, ২৯ টি হাতবোমা, ১০টি দেশীয় অস্ত্র ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (২৯ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।

আটকরা হলেন- মফিজুল হক মজু (৬২), মো.শাকিল (২৬), মো.মোবারক (৩৮), মো.ইব্রাহিম (২৩), মো. মামুন (৩২). মো.সিকান্দার (৬৪)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

রিফাত আহমেদ বলেন, ভোলা সদর উপজেলার বিভিন্ন চর এলাকার জনগণের ওপর দুর্ধর্ষ সন্ত্রাসী মো.মফিজুল হক মজুর নেতৃত্বে একদল কুখ্যাত সন্ত্রাসী দীর্ঘদিন জমি দখল, চাঁদাবাজি, নদীতে অসহায় জেলেদের মাছ ও টাকা লুট এবং অস্ত্রের ভয় দেখিয়ে অপরাধমূলক কাজ করে আসছে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযানে ছয়জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২৯টি হাতবোমা ১০টি দেশীয় ধারালো অস্ত্র ও ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, জব্দকৃত সব আলামতসহ আটক সন্ত্রাসীদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/