• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

নলছিটিতে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

প্রতিনিধি / ১৩২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ আবু হানিফ মৃধা নামে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এক কর্মকর্তা নিহত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল-পটুয়াখালী মহাসড়কের চৌমাথার যাত্রাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আবু হানিফ মৃধা পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মাছুয়াখালী এলাকার আমজাদ আলী মৃধার ছেলে ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক। এছাড়া তিনি পটুয়াখালী জেলা রোভার এর সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হাইওয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পটুয়াখালী থেকে বরিশালগামী মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোহাম্মদ আবু হানিফ মৃধা ঘটনাস্থলেই মারা যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/