• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

মুদি দোকানের শাটারে ঝোলানো দুটি বোমা উদ্ধার

প্রতিনিধি / ১৩৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের একটি মুদি দোকানের শাটারে ঝোলানো অবস্থায় দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল নয়টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল এগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের দয়ের পাড়ার আশরাফুল ইসলামের একটি মুদি দোকান রয়েছে। এ দিন সকালে দোকান খুলতে গিয়ে শার্টারের সাথে নেটের ব্যাগে ঝোলানো দুটি বোমা সদৃশ্য বস্তু দেখে আতংকিত হয়ে পড়েন দোকান মালিক। বোমা রাখার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মাঝেও আতংক দেখা দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।

তবে কি কারণে কারা এই বোমা সদৃশ্য বস্তু রেখে আতংক ছড়িয়েছে তার উত্তর খুঁজে পাচ্ছেন না দোকান মালিক। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানিয়েছেন, খবর পেয়ে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। কারা এধরণের কাজ করেছে তদন্ত করে রহস্য উদঘাটন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/