• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বাউফলে মোটরসাইকেল-প্রাইভেটকার সং*ঘ*র্ষ দুই ব্যক্তি আ*হ*ত

প্রতিনিধি / ১২৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

মোঃ জসীম উদ্দিন,বাউফল: পটুয়াখালীর বাউফলে প্রাইভেটকার ও মোটরসাইলে সংঘর্ষে হারুন গাজী (৫৫) ও আব্দুল জলিল গাজী (৩৫) নামে দুই জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাউফল-নুরাইরপুর সড়কের বাংলারহাট এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত দুই জনের বাড়ি উপজেলার কেশপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে। এরা দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা।

প্রত্যক্ষদর্শি স্থানীয় লোকজন জানায়, বাউফলগামী একটি মোটরসাইলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ২২-৫৫৮২) সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন হারুন গাজী (৫৫) ও মোটরসাইকেল চালক আ. জলিল গাজী (৩৫) নামে দুই ব্যাক্তি।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাম্মি আক্তার ত্বরন জানান, আহতদের চিকিৎসা দিয়ে গভীর পর্যবেক্ষনে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/