• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরগুনায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিনিধি / ১৪৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার বেতাগী থেকে জাহাঙ্গীর খান (৪৫) নামে দুই বছর সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলা বিবিচিনি ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর খান বেতাগীর বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের মরহুম মো: মুজ্জাফর খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনিরের নির্দেশে বেতাগী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শহীদুল ইসলাম ও তার টিম বিবিচিনি ইউনিয়ন থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো: জাহাঙ্গীর খানকে গ্রেফতার করা হয়।

সূত্রে আরো জানা গেছে, জাহাঙ্গীর খান দেশান্তরকাঠী গ্রামের ঘরপোড়া অভিযুক্ত ১ নাম্বার আসামি। বরগুনা আদালত তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। আদালতের রায়ের পর আসামি ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পলাতক থাকেন।

বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, আসামি বেশ কিছু দিন গা ঢাকা দিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিবিচিনি ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে এবং আজ দুপুরে বরগুনা জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/