• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

গাছে বেঁধে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

প্রতিনিধি / ১৪৮ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বগুড়ার গাবতলীতে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার পীরগাছা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রিদিয়াত হোসেন বর্ণ স্থানীয় রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামের আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের শিশুবিষয়ক সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানান, বর্ণের বিরুদ্ধে মারধর, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার সে একজন স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

রামেশ্বরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, বর্ণ একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। বৃহস্পতিবার এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।

গাবতলী মডেল থানার ওসি আসিক ইকবাল বলেন, এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় বর্ণকে স্থানীয় লোকজন আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/